Join Bangla Song on Facebook Follow Bangla Song on Twitter Get Bangla Song updates by email Bangla Song RSS Feed

Sunday, February 21st, 2010

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি… আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ ভাষার জন্য প্রান দেয়া শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা।

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

গান্ টি শুনুন বা ডাউনলোড করুনঃ আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…

English Translation:
My Brothers Blood Spattered 21 February
Can I forget the twenty-first of February
incarnadined by the love of my brother?
The twenty-first of February, built by the tears
of a hundred mothers robbed of their sons,
Can I ever forget it?
Wake up all serpents,
wake up all summer thunder-storms,
let the whole world rise up
in anger and protest against the massacre of innocent children.
They tried to crush the demand of the people
by murdering the golden sons of the land.
Can they get away with it
at this hour when the times are poised
for a radical change?
No, no, no, no,
In the history reddened by blood
the final verdict has been given already
by the twenty-first of February.
It was a smooth and pleasant night,
with the winter nearly gone
and the moon smiling in the blue sky
and lovely fragrant flowers blossoming on the roadside,
and all of a sudden rose a storm,
fierce like a wild horde of savage beasts.
Even in the darkness we know who those beasts were.
On them we shower the bitterest hatred
of all mothers brothers and sisters.
They fired at the soul of this land,
They tried to silence the demand of the people,
They kicked at the bosom of Bengal.
They did not belong to this country.
They wanted to sell away her good fortune.
They robbed the people of food, clothing and peace.
On them we shower our bitterest hatred.
Wake up today, the twenty-first of February.
do wake you, please.
Our heroic boys and girls still languish in the prisons of the tyrant.
The souls of my martyred brothers still cry.
But today everywhere the somnolent strength
of the people have begun to stir
and we shall set February ablaze
by the flame of our fierce anger.
How can I ever forget the twenty-first of February?
(Translated by Kabir Chowdhury)

Download or listen to the song: Amar Bhaier Rokte Rangano

Join Bangla Song on Facebook Follow Bangla Song on Twitter Get Bangla Song updates by email Bangla Song RSS Feed
Get updates delivered to your email:  Enter email address:  

Like this music? Share this with your friends:


Tags:
Categories: Bangla Music, Bangla Music Site News

Related News

  • No related posts
Visitors come here looking for: একুশে ফেব্রুয়ারি (42), ফেব্রুয়ারি (12), একুশে ফেব্রুয়ারি (10), আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি (8), একুশে (8), 21 february (6), আমার ভাইয়ের রক্তে (5), ফেব্রুয়ারি (4), ekushe february (3), আমার ভায়ের রক্তে (3), আমার ভাইয়ের রক্তে রাঙানো (3), আমার ভাইয়ের (3), আমার ভাইয়ের (3), আমার ভাইয়ের রক্তে (3), একুশে ফেব্রুয়ারি 2010 (2), আমি কি (2), একুশে ফেব্রুয়ারি (2), আমার ভাইয়ের রক্তে রাঙানো (2), আমি কি ভুলিতে (2), আমার ভাইয়ের রক্তে রাঙানো (2), একুশে ফেব্রুয়ারি 2010 (1), আমার ভায়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি … (1), amar bhaier rokte rangano lyrics (1), bangla music download (1), bengal sons balam (1), bangla music (1), bengali songs free download (1), music bd 2010 আমার ভাইয়ের রক্তে রাঙানো (1), monir khan sons (1), রাঙানো একুশে (1), downloadbangla.sons (1), আমার ভায়ের রক্তে (1), ভাইয়ের (1), www.downloadbangla.music (1), monirkhansons (1), ভাইয়ের (1), bangla song monir khan aset ka (1), monirkhansons.com (1), আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। (1), www.musicbd2010.com (1), beast of sabina yasmin (1), (Amar bhaier rokte rangano) + 21 february + bangla song free download (1), Amar bhai er rokte rangano "english translation" (1), আমার ভাইয়ের রক্তে rangano mp3 (1), amar bhai-er rokte rangano lyrics (1), আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি! (1), আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি (1), Ekushey february (1), আমার ভাইয়ের (1), একুশে ফেব্রুয়ারি gan (1),